কচুয়ায় পাঁচ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:২৩

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ মো. সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি আটক হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী বাসে তল্লাশি করা হয়। এ সময় পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মো. সাইফুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কচুয়া থানার (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।