ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকা দিয়ে রেললাইন পার হওয়ার সময় বিরতিহীন আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধের মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মজহারুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চলছে।

