হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারী উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এই তালিকা চূড়ান্ত করে। মঙ্গলবার কেন্দ্রীয় স্থানীয় সরকার নির্বাচনি মনোনয়ন কমিটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
নৌকার মাঝি হলেন যারা : ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদে সাবেক চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি চেয়ারম্যান, ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নে আকতার হোসেন খান সুমন, ৪ নম্বর গুমানমদ্দনে সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, ৫ নম্বর নাঙ্গলমোড়া হুমায়ুন কবির, ৬ নম্বর ছিপাতলী জয়নাল আবেদীন জসিম মুন্সি, ৮ নম্বর মেখল সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ৯ নম্বর গড়দুয়ারায সাবেক চেয়ারম্যান সরোয়ার মোরশেদ, ১০ নম্বর উত্তর মাদার্শায় শাহেদুল আলম, ১১ নম্বর ফতেপুর জয়নাল আবেদীন, ১২ নম্বর চিকনদণ্ডী সাবেক চেয়ারম্যান হাসান জামান বাচ্ছু, ১৩ নম্বর দক্ষিণ মাদার্শায় সরোয়ার উদ্দীন, ১৪ নম্বর শিকারপুরে সাবেক চেয়ারম্যান আবু বক্কর এবং ১৫ নম্বর বুড়িশ্চর বেলাল উদ্দিন বিজয়।
