ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে শুধাশ চন্দ্র রায় (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াভীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ঐ এলাকার ভবেন্দ্রনাথ রায়ের ছেলে। নিহতের পরিবার জানায়, শুধাশ চন্দ্র বাড়ির পাশে কদমগাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে পড়লে স্পৃষ্টে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী রশি দিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
