মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর উপজেলায় ইউপি নির্বাচনে ছয় জন চেয়ারম্যান, ১০ জন সাধারণ মেম্বার ও একজন সংরক্ষিত মেম্বার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়ন প্রত্যাহার করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ছয় জন চেয়ারম্যান, ১০ জন সাধারণ মেম্বার ও একজন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। প্রত্যাহারকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—পান্তাপাড়া ইউপির আব্দুর রহমান, কাজীরবেড় ইউপির ইছাহক আলী, বাঁশবাড়িয়া ইউপির জাহাঙ্গীর আলম, নাটিমা ইউপির আমিনুর রহমান, মান্দারবাড়িয়া ইউপির হারুন-অর রশিদ ও আজমপুর ইউপির আকিদুর ইসলাম।
উল্লেখ্য, মহেশপুর উপজেলায় ৫২ জন চেয়ারম্যান, ৪০৭ জন সাধারণ মেম্বার ও ১২২ জন সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করেন।
