বাগাতিপাড়ায় অ্যাডভোকেসি সভা
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা বাগাতিপাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার সাহা এ সভার আয়োজন করেন। উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে ও আরএমও ডা. ফরিদুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ।
উপজেলা পরিষদের মাসিক সভা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাসিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার প্রমুখ।
অসহায় কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান
বরিশাল অফিস বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের পক্ষ থেকে মঙ্গলবার অসহায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চিকিত্সা, মেয়ের বিয়ে ও ঘর নির্মাণসহ বিভিন্ন কাজের জন্য সিটি মেয়রের কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করা ব্যক্তিদের মধ্যে এ চেক বিতরণ করা হয়। বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক আহম্মেদ।
কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে মঙ্গলবার ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. জাহেদুল আমিন।
শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
নাটোর প্রতিনিধি নাটোরে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য তানভীর আহমেদ প্রমুখ।
রায়গঞ্জে কৃষিযন্ত্র বিতরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রায়গঞ্জে ২০২১-২০২২ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (৫০% ভর্তুকি) কার্যক্রমে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। রায়গঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বিকালে তিন জন কৃষককে তিনটি কম্বাইন হারভেস্টার দেওয়া হয়। রায়গঞ্জ ইউসিসি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের আগে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু মোড়ে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহসভাপতি অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মোহন রায় প্রমুখ।
শরণখোলা প্রেসক্লাবে লিটন সভাপতি, মহিদুল সম্পাদক
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে সোমবার। সন্ধ্যায় ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দৈনিক খোলা কাগজের ইসমাইল হোসেন লিটন সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের মহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
