বাংলাদেশীয় চা সংসদ চট্টগ্রাম অঞ্চলের কমিটি গঠিত হয়েছে। এতে উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান ও চাঁদপুর বেলগাঁও চা-বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত শনিবার অনুষ্ঠিত সাধারণ সভায় দুই বছরের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- রাঙ্গাপানি চা-বাগানের ম্যানেজার উত্পল বিশ্বাস, আঁধারমানিক চা-বাগানের ম্যানেজার আখতারুজ্জামান, নাসেহা চা-বাগানের ম্যানেজার মনির হায়দার।
