সুজুকি নতুন গাড়ি আনল উত্তরা মোটর্স

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:২৬

উত্তরা মোটর্স লিমিটেড ‘লিমিটলেস থ্রিল’ ট্যাগ লাইন নিয়ে সুজুকি সুইফট-এর নতুন মডেল বাজারজাতকরণ শুরু করল। সুইফট এর অ্যাগ্রেসিভ স্টাইলিং, স্পোর্টি লুক এবং পাওয়ার-প্যাক্ড পারফরম্যান্সের মাধ্যমে হট হ্যাচ ক্যাটাগরিতে বিশ্বব্যাপী একটি মানদণ্ড তৈরি করেছে। সুজুকি নতুন সুইফট গাড়ি সম্পর্কে উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্লানিং নাঈমুর রহমান বলেন, ২০০৬ সালে বাজারজাত শুরু হওয়ার পর থেকেই সুজুকি বিশ্বে হ্যাচব্যাক গাড়ির বিভাগে বিপ্লব  ঘটিয়েছে। সুজুকি গাড়ির গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে উত্তরা মোটর্স আজ ডুয়েল জেট ডুয়েল ভিভিটি ১২০০সিসি ইঞ্জিনসমৃদ্ধ সুজুকি নতুন সুইফট বাজারজাত শুরু করল।—প্রেস বিজ্ঞপ্তি