ঢামেকে সেবা তত্ত্বাবধায়ক পদে শিখা বিশ্বাসের চুক্তিভিত্তিক নিয়োগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:৪৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) সেবা তত্ত্বাবধায়ক পদে শিখা বিশ্বাসকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিখা বিশ্বাসকে তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে  যোগদানের তারিখ হতে পরবর্তী ১ বছরের জন্য ঢামেকের সেবা তত্ত্বাবধায়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। 

শিখা বিশ্বাসের চুক্তিভিত্তিক নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব ও নার্সিং-মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিক্যাল শাখা। বিএনএ ঢামেক শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী বলেন, শিখা বিশ্বাস একজন সত্ কর্মকর্তা। তিনি তার দক্ষতা দিয়ে ঢামেকের নার্সিং কর্মকর্তাদের পরিচালনা করছেন। তার কর্মকাণ্ড সবার কাছে প্রশংসনীয়। এছাড়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনএ ঢামেক শাখার মহাসচিব মো. ইকবাল হোসেন (সবুজ), সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, নরসিংদী জেলা নার্সেস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন সুলতানা, মহাসচিব মাজহারুল ইসলাম প্রমুখ।