কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে গণসচেতনতার লক্ষ্যে এপেক্সের লেডিস ব্র্যান্ড ‘নিনোরোসি ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন-২০২১’ গতকাল মঙ্গলবার এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ‘নারী তুমি দুর্বার-রুখে দাও ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. আয়শা সিদ্দিকা লাভনী।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয়ে তিনি বলেন , গত এক যুগ ধরে প্রতি বছর অক্টোবর মাসে আন্তর্জাতিক স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হচ্ছে। বর্তমান বিশ্বে মহিলাদের মধ্যে স্তন ক্যানসার সবচেয়ে বেশি।
