তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

চট্টগ্রাম ও সিলেট বিভাগে নৌকার প্রার্থী যারা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২২:৪৫

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল মনোনিত এক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে তৃতীয় ধাপের নির্বাচনে আট বিভাগের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ হলো। সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত একক চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা নিচে দেওয়া হলো-

সিলেট বিভাগ: সুনামগঞ্জ  জেলার সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউপিতে আব্দুল মজিদ, সুরমা মো. আব্দুস ছাত্তার, জাহাঙ্গীরনগর মো. মোকছুদ আলী, মোল্লাপাড়া মো. মনির উদ্দিন, কাঠইর মো. বুরহান উদ্দিন, মোহনপুর সীতেশ রঞ্জন দাস তালুকদার, গৌরারং ছালমা আক্তার চৌধুরী, লক্ষণশ্রী মো. মিজানুর রহমান, কুরবাননগর মো. শামস উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপিতে মো. মাসুদ মিয়া, শিমুলবাক মিজানুর রহমান জিত, পাথারিয়া সামছুল ইসলাম রাজা, দরগাপাশা মোহাম্মদ মনির উদ্দিন, পূর্বপাগলা মো. রাসিকুল ইসলাম, পশ্চিমপাগলা মো. জগলুল হায়দার, পূর্ববীরগাও রিয়াজুল ইসলাম, পশ্চিমবীরগাও দেবাংশু শেখর দাস নৌকার প্রার্থী।

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউপিতে মো. হেলাল উদ্দিন, লেংগুড়া মো. মুজিবুর রহমান, ফতেপুর মোহাম্মদ নাজিম উদ্দিন, নন্দিরগাঁও এস কামরুল হাসান (আমিরুল), তোয়াকুল মো. লোকমান, ডৌবাড়ী সুবাস দাস। জৈন্তাপুর উপজেলা জৈন্তাপুর ইউপিতে আব্দুর রাজাক, চারিকাটা সিরাজুল ইসলাম, দরবস্ত মোহাম্মদ কুতুব উদ্দিন, ফতেপুর মো. রফিক আহমদ, চিকনাগুল মো. কামরুজ্জামান চৌধুরী। দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউপিতে শাহ ওলিদুর রহমান, লালাবাজার মো. তোয়াজিদুল হক, জালালপুর ওয়েস আহমদ, মাগলাবাজার মো. ছদরুল ইসলাম, দাউদপুর আতিকুল হক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউপিতে মো. জোবায়ের হোসেন, দাসেরবাজার মো. জিয়াউর রহমান, নিজবাহাদুরপুর মো. ময়নুল হক, দক্ষিণশাহবাজপুর নাহিদ আহমদ, বড়লেখা ছালেহ আহমদ, তালিমপুর বিদ্যুত্ কান্ত দাস, দক্ষিণভাগ (উত্তর) এনাম উদ্দিন, সুজানগর মো. সাহেদুল মজিদ দক্ষিণভাগ (দক্ষিণ) সুব্রত কুমার দাস, উত্তর শাহবাজপুর রফিক উদ্দিন আহমদ। কুলাউড়া উপজেলার বরমচাল ইউপিতে আবুল হোসেন খসরু, ভুকশিমইল মো. মইনুল ইসলাম, ভাটেরা জুবায়ের সিদ্দিকী, জয়চন্ডী মো. আব্দুর রব মাহাবুব, ব্রাহ্মণবাজার মো. মমদুদ হোসেন, কাদিপুর ছালিক আহমদ, কুলাউড়া মোছাদ্দিক আহমদ নোমান, রাউত্গাঁও মো. আকবর আলী, টিলাগাঁও মো. আব্দুল মালিক, হাজীপুর ওয়াদুদ বক্স, শরীফপুর মোহাম্মদ চিনু মিয়া, পৃথিমপাশা মো. আব্দুল মন্নাফ, কর্মধা মো. আতিকুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পঃ) ইউপিতে সমর চন্দ্র দাশ, বড়ভাকৈরপূর্ব মো. আক্তার মিয়া, ইনাতগঞ্জ মো. আছাবুর রহমান, দীঘলবাক মো. আবু সাঈদ, আউশকান্দি মো. দিলাওর হোসেন, কুর্শি ইউপি আলী আহমেদ, করগাঁও           বজলুর রহমান, নবীগঞ্জ সদর মো. হাবীবুর রহমান, বাউশা মো. আবু সিদ্দিক, দেবপাড়া আব্দুল মোহিত চৌধুরী, গজনাইপুর মো. সাবের আহমেদ চৌধুরী, কালিয়ারভাংগা ফরহাদ আহমেদ, পানিউমদা মো. ইজাজুর রহমান। হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউপিতে আহাম্মদ  আলি, রিচি আব্দুর রহিম, তেঘরিয়া আলহাজ এম এ মোতালিব, পৈল মো. সাহেব আলী, গোপায়া মো. নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়া বদরুল করিম দুলাল, নিজামপুর মো. আব্দুল আউয়াল তালুকদার, লস্করপুর মোহাম্মদ মাহবুবুর রহমান হিরো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল ইউপিতে সেলিম খন্দকার, শাহজাদাপুর মোসাম্মত্ আছমা আক্তার, শাহবাজপুর খায়রুল হুদা চৌধুরী, পানিশ্বর (উত্তর) মো. দ্বীন ইসলাম, চুন্টা শেখ মো. হাবিবুর রহমান, পাকশিমুল সাইফুল ইসলাম, অরুয়াইল মো. শফিকুল ইসলাম, কালিকচ্ছ রোকেয়া আক্তার, নোয়াগাঁও শফিকুল ইসলাম। বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউপিতে এ কে এম শহিদুল হক, পাহাড়িয়াকান্দি মো. গাজীউর রহমান, সোনারামপুর মো. শাহীন, দরিকান্দি মোহাম্মদ শফিকুল ইসলাম, ছয়ফুল্লাকান্দি (পঃ) মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঞ্ছারামপুর সদর (উত্তর) মো. আবদুর রহিম, ফরদাবাদ মো. রাশিদুল ইসলাম, রূপসদী মো. আব্দুল হাকিম, ছলিমাবাদ আবদুল মতিন, উজানচর (পূর্ব) কাজী জাদিদ- আল-রহমান, মানিকপুর ফরিদ উদ্দিন আহমেদ। নবীনগর উপজেলার বীরগাঁও ইউপিতে আনোয়ার, নবীনগর (পূর্ব) আব্দুল্লাহ আল মামুন, নবীনগর (পশ্চিম) মো. ফিরুজ মিয়া, শ্রীরামপুর মো. সৈয়দুজ্জামান, ইব্রাহিমপুর মো. আবু মুছা, লাউরফতেহপুর মো. মজিবুর রহমান, জিনদপুর আবদুর রউফ, সাতমোড়া জসিম উদ্দিন আহমেদ, রছুল্লাবাদ মো. আলী আকবর, শ্যামগ্রাম শামছুজ্জামান খান, বড়কান্দি মো. লুত্ফর রহমান, ছলিমগঞ্জ মাইনুল হক সিকদার, রতনপুর সৈয়দ জাহিদ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউপিতে মো. নাজিরুল হক ভূইয়া, ঘাগুটিয়া মো. ইকবাল হোসেন রনি, দুলালপুর মো. জসিম উদ্দিন সওদাগর, চান্দেরচর মোজাম্মেল হক, আছাদপুর মো. ছিদ্দিকুর রহমান, নিলখী জালাল উদ্দিন, ভাষানিয়া আব্দুল আউয়াল, ঘারমোড়া এ কে এম মনিরুজ্জামান জয়পুর মো. তাইজুল ইসলাম নৌকার প্রার্থী। দাউদকান্দি উপজেলার দাউদকান্দি (উঃ) ইউপিতে মোহাম্মদ কামরুজ্জামান, সুন্দলপুর মোহাম্মদ রাশেদুল ইসলাম সরকার, গৌরীপুর মোহাম্মদ নোমান মিয়া, জিংলাতলী মো. ওমর ফারুক মিয়াজী, ইলিয়টগঞ্জ (উঃ) মো. জসিম উদ্দিন প্রধান, মালীগাঁও মো. নুরুল ইসলাম, মোহাম্মদপুর (পঃ) মো. দুলাল আহম্মদ, মারুকা মো. খলিলুর রহমান তালুকদার, বিটেশ্বর মো. হুমায়ুন কবির ভূইয়া, পাঁচগাছিয়া (পঃ) মো. জামাল উদ্দিন চৌধুরী, গোয়ালমারী মান্নান প্রধান, পদুয়া মোসাঃ মিনু বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বরুড়া উপজেলার আগানগর মো. ওমর ফারুক ভূঞা, ভবানীপুর খলিলুর রহমান, খোশবাস (উত্তর) মো. নাজমুল হাছান, ঝলম খায়রুল আনাম এয়াকুব, চিতড্ডা মো. জাকারিয়া, আড্ডা মো. জাকির হোসেন, আদ্রা মো. আঃ করিম, লক্ষীপুর আবুল হাশেম, পয়ালগাছা সৈয়দ মহি উদ্দিন নৌকার প্রার্থী।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল ইউপিতে এ কে এম শরীফ উল্যহ সরকার, বাগানবাড়ি মো. নান্নু মিয়া, সাদুল্যাপুর লোকমান আহমেদ, দুর্গাপুর মোকাররম হোসেন খান, কলাকান্দা মো. গোলাম কাদির, মোহনপুর সামছুল হক চৌধুরী, এখলাছপুর মোহাম্মদ জসিম উদ্দিন, জহিরাবাদ মনোয়ারুল ইসলাম, ফতেপুর (পূর্ব) আজমল হোসেন চৌধুরী, ফতেপুর (পশ্চিম) নূর মোহাম্মদ, ফরাজীকান্দি মোহাম্মদ রেজাউল করিম, ইসলামাবাদ মো. সাখাওয়াত হোসেন (মুকুল), সুলতানাবাদ হাবিবা ইসলাম সিফাত, গজরা মো. শহীদ উল্লা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর মো. মিজানুর রহমান, নায়েরগাঁও দক্ষিণ মো. আব্দুস ছালাম মৃধা, উপাদী উত্তর মো. শহিদ উল্যাহ, উপাদী দক্ষিণ মো. গোলাম মোস্তফা নৌকার প্রার্থী। ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউপিতে মো. নূরুজ্জমান, বক্স মাহমুদ আবদুল গফুর, চিথলিয়া জসিম উদ্দিন নৌকার মনোনয়ন পেয়েছেন। ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউপিতে মোহাম্মদ সেলিম, পাঠাননগর রফিকুল হায়দার চৌধুরী, রাধানগর মোশারাফ হোসেন, শুভপুর আজিজুর রহমান, মহামায়া শাহজাহান মনু নৌকার মনোনয়ন পেয়েছেন।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতার পাইয়া ইউপিতে সোহরাব সুমন, ডমুরুয়া শওকত হোসেন কানন, কাদরা মোহাম্মদ কামরুজ্জামান, কাবিলপুর আজাদ হোসেন, বীজবাগ মো. আনোয়ার হোসেন, নবীপুর খাজা খায়ের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপিতে মো. নাছির উদ্দিন খান, নোয়াগাঁও মো. সোহেল পাটোয়ারী, ভাদুর মোহাম্মদ জবেদ, ইছাপুর শাহনাজ আক্তার, চণ্ডীপুর মো. কামাল হোসেন ভূঁঞা, লামচর মাহেনারা পারভীন, দরবেশপুর মিজানুর রহমান, করপাড়া মজিবুল হক (মজিব), ভোলাকোট ভাটরা মো. জামান পাটওয়ারী দুলাল, ভাটরা মোহাম্মদ আবুল হোসেন নৌকার মনোনয়ন পেয়েছেন। রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউপিতে মো. শহিদ উল্লাহ, উত্তর চরবংশী মো. আবুল হোসেন, চরমোহনা মো. শফিক, সোনাপুর বি এম ইউছুফ জালাল অ্যাডভোকেট, চরপাতা মো. সুলতান মামুন রশিদ, কেরোয়া শাহিনুর বেগম রেখা, বামনী তাফাজ্জল হোসেন, দক্ষিণ চরবংশী আবু জাফর মো. সালেহ, দক্ষিণ চর আবাবিল হাওলাদার নুরে আলম জিকু ও রায়পুর ইউপিতে সফিউল আজম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া মো. শফিকুল ইসলাম, ডাবুয়া আবদুর রহমান চৌধুরী, চিকদাইর প্রিয়তোষ চৌধুরী, গহিরা নুরুল আবছার, বিনাজুরী রবীন্দ্র লাল চৌধুরী, রাউজান বি এম জসিম উদ্দীন, পাহাড়তলী মো. রোকন উদ্দীন, পূর্ব গুজরা আব্বাস উদ্দীন আহমেদ, পশ্চিম গুজরা সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া মোহাম্মদ বাবুল মিয়া, বাগোয়ান ভূপেশ বড়ুয়া, নোয়াজিষপুর মোহাং সরোয়ার্দী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউপিতে মো. সামশুল আলম তালুকদার, হোছনাবাদ মো. দানু মিয়া, পারুয়া মো. একতেহার হোসেন, পোমরা জহির আহমদ চৌধুরী, বেতাগী মোহাম্মদ নুর কুতুবুল আলম, সরফভাটা শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, শিলক মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, পদুয়া মুহাম্মদ আবু জাফর, চন্দ্রঘোনা মোহাম্মদ ইদ্রিচ আজগর, কোদালা মো. আবদুল কাইয়ুম, ইসলামপুর মো. সিরাজ উদ্দিন চৌ., দক্ষিণ রাজানগর আহামদ ছৈয়দ তালুকদার, লালানগর মীর তৌহিদুল ইসলাম নৌকার প্রার্থী।

হাটহাজারী উপজেলার ধলই মোহাম্মদ আলমগীর, মির্জাপুর মো. আকতার হোসেন খান, গুমান মর্দ্দন ইউপিতে মো. মজিবুর রহমান, নাঙ্গলমোড়া হুমায়ুন কবির, ছিপাতলী মোহাম্মদ নুরুল আবেদীন, মেখল মোহাম্মদ সালাউদ্দীন, গড়দুয়ারা মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মাদার্শা মোহাম্মদ শাহেদুল আলম, ফতেপুর মো. জায়নুল আবেদীন, চিকনদণ্ডী হাসান জামান বাচ্চু, দক্ষিণ মাদার্শা মোহাম্মদ সরওয়ার, শিকারপুর মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী ও বুড়িশ্চরে এম বেলাল উদ্দীন নৌকার মনোনয়ন পেয়েছেন। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউপিতে নুরে হোছাইন আরিফ, ভেওলা-মানিকচর মো. শহিদুল ইসলাম, পূর্ব বড়ভেওলা ফারহানা আফরিন মুন্না, কৈয়ারবিল জন্নাতুল বকেয়া, সাহারবিল মহসিন বাবুল, পশ্চিম বড়ভেওলা সিরাজুল ইসলাম চৌধুরী, ঢেমুশিয়া এস এম মঈন উদ্দীন আহমদ চৌধুরী, কোনাখালী জাফর আলম সিদ্দীকি, লক্ষ্যাচর মহি উদ্দিন মো. আওরঙ্গজেব, কাঁখারায় শওকত ওসমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপিতে আবুল কাশেম, উজানটিয়া এম. শহীদুল ইসলাম চৌধুরী, মগনামা মো. নাজেম উদ্দীন, পেকুয়া সদর জহিরুল ইসলাম, রাজাখালী মো. নজরুল ইসলাম, শিলখালী মো. কাজিউল ইনসান নৌকার প্রার্থী।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউপিতে মাহমুদা বেগম, বোয়ালখালী মো. মোস্তফা, কবাখালী মো. আবদুল বারেক আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। মহালছড়ি উপজেলার মহালছড়ি রতন কুমার শীল, মুবাছড়ি কংজরী মারমা, মাইসছড়ি মো. গিয়াস উদ্দিন, ক্যায়াংঘাট রুপেন্দু দেওয়ান। রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউপিতে রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া আদোমং মারমা। কাউখালী উপজেলার বেতবুনিয়া অংক্যজ চৌধুরী, ফটিকছড়ি লা থোয়াই মারমা, ঘাগড়া মো. নাজিম উদ্দিন, কলমপতি ক্যজাই মারমা। বান্দরবান জেলার আলীকদম উপজেলার আলীকদম সদর ইউপিতে মোহাম্মদ নাছির উদ্দীন, চৈক্ষ্যং ফেরদৌস রহমান, নয়াপাড়া ফোগ্য মার্মা, কুরুপপাতা ক্রাতপুং ম্রো নৌকার প্রার্থী। রুমা উপজেলার রুমা সদর ইউপিতে শৈমং মার্মা, পাইন্দু সাপ তলং বম, গ্যালেংগ্যা মেনরত ম্রো ও রেমাক্রী ইউপিতে প্রাংসায় জিরা বম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন