লোহাগড়া উপজেলার চর-মল্লিকপুর গ্রামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পলাশ মাহামুদ (৩২) উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি ঐ গ্রামের খোকন শেখের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে পলাশ ঐ গ্রামের রুবেল শেখের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এলাকাবাসী আহত পলাশকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবারের লোকজন ধারণা করছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশেদের সঙ্গে পলাশ মাহামুদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
