বিজয়নগরে ট্রেনে কাটা পড়ে বোরহান উদ্দিন রাব্বি (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৮ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত রাব্বি পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আপিল উদ্দিনের ছেলে। রাব্বি সোবহান মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রেললাইনের উপর বসে হেডফোন লাগিয়ে গেম খেলছিল রাব্বি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কালনী ট্রেনে কাটা পড়ে মারা যায়।
এ প্রসঙ্গে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস এর নিচে কাটা পড়ে স্কুল ছাত্র রাব্বি নিহত হয়। আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ইত্তেফাক/কেএইচ
