পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে ফেরি উল্টে গেছে

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:২৪

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নং ঘাটে যানবাহন নিয়ে ফেরি উল্টে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছবি: ইত্তেফাক

জানা গেছে, আমানত শাহ নামে একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে পাটুরিয়ার ৫ নং ঘাটে ভেড়ার সময় হঠাৎ ফেরিতে পানি ঢুকে যায়। এ সময় তিনটি ট্রাক নামলেও ১৭টি ট্রাক নিয়ে ফেরিটি উল্টে যায়।

পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় প্রশাসন ও ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএএম