আপনার রাশিফল

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:১২

মুহম্মদ আনিসুল হক

২৮ অক্টোবর  ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ১২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ২০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-০২ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :১ ও ৯। শুভ বার :রবি ও মঙ্গল। শুভ রত্ন :রুবি ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করা যেতে পারে। কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। দূরের যাত্রা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায়ে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাববেন না। সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।