পিয়ানো লাউঞ্জের এবারের অতিথি সজীব

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৫২

 বিনোদন রিপোর্ট

 

ভিন্নধর্মী সংগীতানুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’-এর এবারের পর্বে অতিথি হিসেবে দর্শক মাতাবেন সংগীতশিল্পী তানভীর আলম সজীব। গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনের ৯ম পর্বটি আজ রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে। এরইমধ্যে অনুষ্ঠানটি দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন জানান, পিয়ানো লাউঞ্জের অন্য পর্বগুলোর মতো ৯ম পর্বটিও টেলিভিশনে প্রচারের পর চ্যানেল আইয়ের ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে।

উল্লেখ্য, চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ প্রিয় সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। সামনের পর্বটি মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হচ্ছে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’-এ। তিনি জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক, সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শক-শ্রোতারা প্রিয়শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন। অনুষ্ঠানটির ভিডিও পরিচালনায় আছেন হিমেল।