ট্রেনপ্রিয় মানুষের মধ্যে আমিও একজন। বাসে ভ্রমণ করার চেয়ে ট্রেনে চড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। গত ১৬ অক্টোবর শনিবার ঢাকা যাওয়ার জন্য ময়মনসিংহ জংশন স্টেশনে এলাম। যাত্রা করব লোকাল জামালপুর কমিউটার ট্রেনে। এসে দেখি লোকজন টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে। কাউন্টার থেকে টিকেট দেওয়া হচ্ছে। দুই টিকিটে এক সিট। এমন নিয়ম কেন? এই নিয়ম কি রেল মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে? আধাঘণ্টা লাইনে দাঁড়িয়ে সিট-টিকেট পাইনি। আবার পাশ থেকে কাউন্টারে ডাবল টাকা নিয়ে বাকে টিকিট দেওয়া হচ্ছে। এসব অতিরিক্ত টাকা কোথায় যাচ্ছে? কাদের হাতে যাচ্ছে? এক টিকেটের জন্য ডাবল টাকা। আর পিছনের লোকেরা টিকিট পাচ্ছে না। রেল মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্তদের কাছে আবেদন—এদের লাগাম টেনে ধরুন। সরকারি আন্তঃনগর ট্রেনগুলো মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। দুর্নীতিবাজদের রুখে দিন। আমরা শান্তিতে ভ্রমণ করি।
মামুনুল বারি, কোনাপাড়া, সদর, ময়মনসিংহ
