চাকরির আবেদন ফি কমাতে হবে

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৪৪

সরকারি চাকরির আবেদন প্রক্রিয়ার শুরুতেই আসে আবেদন ফি-র কথা। দেশের বিপুল সংখ্যক শিক্ষিত বেকারের অধিকাংশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। ছাত্রজীবনে তারা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অনেক কষ্ট সয়ে পড়ালেখা শেষ করে। চাকরির আবেদন ফি মানেই বেকার চাকরি প্রার্থীর জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। প্রায় সব প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির আবেদন ফি ৫০০ থেকে ৭০০ টাকা। যা চাকরি প্রত্যাশীদের জন্য কষ্টসাধ্য। তাছাড়া নিয়োগকার্য সমপন্ন করতে এত টাকা লাগার কথা নয়। লক্ষ করা যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়াগে বিজ্ঞপ্তিতে চতুর্থ শ্রেণির চাকরির পদের জন্য ২৩০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যেখানে চতুর্থ শ্রেণির চাকরির আবেদন ফি ৫৬ টাকা নেওয়া হতো।  আবেদন ফি সহনীয় পর্যায়ে রাখা উচিত। এ ব্যাপারে সংশি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. লিটন, শিক্ষার্থী, ঢাকা কলেজ