ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাগজপত্রবিহীন ১৪টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর এলাকা থেকে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সরাইল থানার পরিদর্শক (তদন্ত) সেহাবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শাহবাজপুর এলাকার চায়ের দোকানের সামনে থেকে প্রয়োজনীয় কাগজপত্রবিহীন ১৪টি মোটরসাইকেল জব্দ করে। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
