সাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৪৯

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আঁধারমানিক দরগাহের দক্ষিণ পাশে মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব বলেন, অজ্ঞাতনামা ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ হবে। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে অথবা মানসিক রোগী। মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।