দর হারানোর শীর্ষে মীর আখতার

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৬টির বা ৪৪ দশমিক ২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মীর আখতার হোসাইনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস মঙ্গলবার মীর আখতার হোসাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৪ দশমিক ২০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৩০ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৯০ টাকা বা ৯ দশমিক ৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মীর আখতার হোসাইন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কপারটেকের ৬ দশমিক ৭৫ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫ দশমিক ২৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৫ দশমিক ২০ শতাংশ, আরামিটের ৫ দশমিক ০৮ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৪ দশমিক ৯৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪ দশমিক ৬৬ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৪ দশমিক ৬১ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারদর ৪ দশমিক ৪৩ শতাংশ কমেছে।