মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২২:১৮

আনোয়ারা বেগম

আজ ২৮ অক্টোবর বিশিষ্ট সমাজসেবী আনোয়ারা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন মুসলিম মিশন, শিশু হাসপাতাল, ডায়াবেটিক হাসপাতাল, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মো. ফিরোজার রহমানের (ফিরোজ মাস্টার) স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। এ উপলক্ষ্যে মুসলিম মিশনে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমার মাগফিরাত কামনার জন্য কয়েকটি মাদ্রাসায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।

 

 

০