ফেসবুকে উসকানি দিয়ে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা যুবক গ্রেফতার

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০০:৩৯

ফেসবুকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ভুয়া তথ্য প্রচার ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আশিষ মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে এ অভিযান চালানো হয়। র্যাব বলছে, তিনি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও সহিংসতা বিস্তারের অপতত্পরতা চালাচ্ছিলেন।

এ ব্যাপারে জানাতে গতকাল বুধবার রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র?্যাব-১-এর অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিষ মল্লিক সাইবার অপরাধে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি ঢাকা কলেজ থেকে স্নাতক পাশ করে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন।