মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে উল্টে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধার অভিযান আবারও শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার থেকে শুরু হয় এ উদ্ধার অভিযান।
গতকাল বুধবার রাত পর্যন্ত ৪টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিলো। এরপর আজ সকালে একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। এখন পর্যন্ত শক্তিশালী ক্রেন পৌঁছাতে পারেনি বলে আপাতত হামজা ক্রেন দিয়ে ফেরিতে থাকা ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধারের চেষ্টা চলছে।
হামজা ক্রেনটি ৬০টন ওজন বহন করতে সক্ষম বলে ফেরিটি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।

ছবি: ইত্তেফাক
সকাল থেকে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) উদ্ধার অভিযান চালাচ্ছে।
এর আগে গতকাল বুধবার ( ২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে পাটুরিয়ার ৫ নং ঘাটে ১৭টি ট্রাক নিয়ে আমানত শাহ ফেরি উল্টে যায়।
ইত্তেফাক/এএএম
