মুছে দাও

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:২২

আবুল কালাম আজাদ

ছো ট্ট মেয়ে গুটিগুটি পায়ে হেঁটে এসে বাবার পাশে দাঁড়াল। বলল—বাবা, সংখ্যালঘু মানে কী?

বাবা বলল, যাও, ডিকশনারি নিয়ে এসো।

মেয়ে ডিকশনারি নিয়ে এলো।

বাবা বলল, শব্দটা বের করো।

মেয়ে শব্দটা বের করল। বাবা একটা কলম এগিয়ে দিয়ে বলল: শব্দটা কেটে দাও। এমনভাবে কালো কালির নিচে চাপা দিয়ে দাও যাতে আর কোনোদিন জেগে উঠতে না পারে। ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ বাঙালির ডিকশনারিতে থাকতে পারে না—থাকা উচিত নয়। আমরা মানুষ—আমরা বাঙালি এই আমাদের একমাত্র পরিচয়। ধর্ম যার যার অন্তর্গত বিষয়।

মেয়েটা ঘষে ঘষে শব্দটা মুছে দিল।

[তেজকুনিপাড়া, ঢাকা]