দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচারিরত হবে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। নাটকটিতে অভিনয় করেছেন তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, শাকিলা আক্তার, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক, শাহ আল দুলাল, আইরিন তানি, মুনমুন আহম্মেদ, জেবুন্নেছা সোবহান, রীনা রহমান, তানজি রিয়াসহ অনেকে। কেয়ার বিয়ে পড়ানোর মুহূর্তে রানু জানতে পারে সে কখনো মা হতে পারবে না। মানসিকভাবে একদম ভেঙে পড়ে সে। রাহাত রানুকে শান্তনা দিতে আসলে দু’জনের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। রানুকে ফারিয়ার মতো হতে বলে রাহাত। আড়াল থেকে উদ্দেশ্য সফল হওয়ার তৃপ্তির হাসি হাসে ফারিয়া।
