জেলার ঘোড়াঘাটের বিরামপুরে ঢাকা অভিমুখী একটি পেঁয়াজ বোঝাই ট্রাক থেকে আটশ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট খেতাব মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি পেঁয়াজ বোঝাই ট্রাকে তল্লাশি করে পুলিশ। তল্লাশিতে পেঁয়াজের বস্তার ভেতর থেকে আটশ বোতল ফেনসিডিল উদ্ধার করে হয়।
আরো পড়ুন: সিরিয়ায় শেষ আস্তানা থেকে পালাচ্ছে আইএসের পরিবার
এ সময় ট্রাক চালক মাহাবুবুর রহমান (৪১) ও চালকের সহকারি নুর ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত ট্রাক। গ্রেপ্তারকৃতদের জবানবন্দি অনুযায়ী দিনাজপুর কোতোয়ালী থানায় চালকের বিরুদ্ধে দুইটি এবং সহকারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/অনি
