ভালবাসা দিবসে ছাত্রীকে অপহরণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৮

ভোলার তজুমদ্দিনের চাচড়া দাখিল মাদ্রাসার ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় আসার পথে অপহরণের ঘটনা ঘটে।

চাচড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন জানান,  বৃহস্পতিবার সকালে ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীরা কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় আসছিল। এ সময় শম্ভুপুর ইউনিয়নের ফরিদ পাটওয়ারীর ছেলে রাহাদ পাটওয়ারী ১০/১২ জন মিলে পরীক্ষার্থী ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক শিক্ষার্থীদের মাধ্যমে ঘটনা শুনে পুলিশকে জানাই।

আরো পড়ুন: সড়কের বিপজ্জনক খুঁটি সরাতে হাইকোর্টের নির্দেশ

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ জানান, ঘটনার পরপরই আমরা ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপহরণকারী ও মাইক্রোবাসের ড্রাইভার-মালিককে সনাক্ত করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ