আফ্রিকার মালিতে যাচ্ছে দেশীয় ফ্যান

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৩১

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফ্যান রপ্তানি শুরু করল ওয়ালটন। কোম্পানির দাবি, এই রপ্তানি প্রক্রিয়া বাংলাদেশে তৈরি এ পণ্য পুরো আফ্রিকা মহাদেশে রপ্তানিতে মাইলফলক হিসেবে কাজ করবে। আরেক ধাপ এগিয়ে যাবে ওয়ালটনের ‘ভিশন গো গ্লোবাল ২০৩০’ বাস্তবায়ন। এর আগে উগান্ডা ও তানজানিয়াতে পণ্য রপ্তানি করেছে ওয়ালটন। উল্লেখ্য, চলতি বছর মার্চে মালির বিখ্যাত ব্যবসাপ্রতিষ্ঠান সিম্পারা গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। চুক্তির আওতায় এই দুটি দেশে বাংলাদেশে তৈরি ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইসিটি পণ্যসমূহ বিপণন করবে সিম্পারা গ্রুপ।

মালি ও সেনেগালে ওয়ালটনের অথোরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে গ্রুপটি। সম্প্রতি ঢাকায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন ফ্যান টু মালি’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় দেশটিতে ফ্যান রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও ইভা রিজওয়ানা, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) সোহেল রানা প্রমুখ।— প্রেস বিজ্ঞপ্তি