দাকোপে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:৩৬

দাকোপের ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস এ শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার ২৭টি সংরক্ষিত ওয়ার্ডের নারী ও ৮১টি সাধারণ ওয়ার্ডের সদস্যরা। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন, থানাপুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম প্রমুখ।