খুলনা জেলার কয়রা উপজেলায় মা-বাবা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের নেতৃবৃন্দ জড়িতদের দ্রুত গ্রেফতারসহ যথাযথ শাস্তির দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদ স্বামী, স্ত্রী ও তাদের কিশোরী মেয়েকে কুপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সুষুম ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তির লক্ষ্যে দ্রুত বিচারের দাবি জানায় সংগঠনটি
