ইরানে রেভ্যুলিউশনারি গার্ডের ওপর হামলায় যুক্তরাষ্ট্র জড়িত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির​ রেভ্যুলিউশনারি গার্ডের সদস্যদের বহন করা বাসে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি বলেন, 'ওয়ারশো সার্কাস শুরু হতে যাওয়ার আগ মুহূর্তে হামলা হয়েছে। তার মানে, এই হামলা কি সম্মেলনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়?'

ইরানের সামরিক বাহিনীর উপর হওয়া আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে বৃহস্পতিবার ভোরে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানায়, 'ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্ররা জড়িত রয়েছে। তারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছে এবং তাদের দিয়েই এই হামলা চালানো হয়েছে'।

আরও পড়ুন:  সেবা এক্সওয়াইজেড ও ব্র্যাকের মধ্যে চুক্তি স্বাক্ষর

উল্লেখ্য, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্তে বুধবার​ রেভ্যুলিউশনারি গার্ডের সদস্যদের বহন করা বাসে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় ইরানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে নিহতের সংখ্যা ২৭ থেকে ৪১ জন পর্যন্ত হতে পারে বলে জানানো হয় মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। এছাড়া আরও অন্তত ১৭ জন গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)। জয়েশ-আল- আদল নামের একটি সশস্ত্র গোষ্ঠী ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

ইত্তেফাক/জেডএইচডি