শূন্য কার্বন ভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিতের দাবিতে রাজশাহীতে সাইকেল অভিযাত্রা

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:১৪

শূন্য কার্বন ভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবিতে এবং বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে তারুণ্যের সাইকেল অভিযাত্রার অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংগঠন প্রাণ এবং পরিবর্তন রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত অভিযাত্রায় নগরীর অলকার মোড় থেকে শুরু র্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

কর্মসূচির শুরুতে অলকার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, উইমেন এন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ ওয়েব সভাপতি আঞ্জুমান আরা লিপি এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।