মুজিবুর রহমান কাজল
নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান কাজল (৪৮) গত বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি-.... রাজিউন)। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র রেখে গেছেন। বৃহস্পতিবার গ্রামের বাড়ি পাটলী এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
আব্দুস সামাদ সরকার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ সরকার (৭২) বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর সুবর্ণসাড়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে সুবর্ণসাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
