পোলিশ গ্র্যান্ডমাস্টার চ্যাম্পিয়ন

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২২:১৮

শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবায় চ্যাম্পিয়ন হয়েছে পোলান্ডের গ্র্যান্ডমাস্টার মিখাইল ক্রাসেনকভ। রানারআপ ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ভিটালি বারনাডস্কি, তৃতীয় ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীনাথ নারায়নান, চতুর্থ ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ, পঞ্চম ভারতের গ্র্যান্ড শ্যাম সুন্দর মহাজন, ষষ্ঠ ইরানের আন্তর্জাতিক মাস্টার মৌসাভী সৈয়দ খলিল, সপ্তম হয়েছেন আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার রাসুল ভভুগার।

গতকাল দুপুরে হোটেল লামেরিডিয়ানে পুরস্কার বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, দাবা  ফেডারেশন আইজিপি ড. বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও দাবা ফেডারেশনের সহসভাপতি ড. চৌধুরী নাফিজ সরাফাত, তরফদার মো. রুহুল আমিন প্রমুখ।