সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বুধবার নতুন করে ৫ হাজার ৩২৪ জন রোগী শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর এটাই এক দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। তাই সরকার এই সংখ্যাকে অস্বাভাবিক বলে উল্লেখ করে এর তদন্ত করার ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ (বুধবার) সংক্রমণের সংখ্যা অস্বাভাবিক। আগামী কয়েক দিন এই বিষয়কে পর্যবেক্ষণ করা হবে। এদিকে মস্কোতে করোনা রোগীর সংখ্যা বাড়ায় আংশিক লকডাউন দেওয়া হয়েছে। এর ফলে অপ্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা, পণ্যসামগ্রীর খুচরা বিক্রির দোকান, রেস্তোরাঁ, ক্রীড়া ও বিনোদনের স্থানের পাশাপাশি স্কুল ও কিন্ডারগার্টেনও লকডাউনের আওতায় থাকবে। —রয়টার্স
