মো. ইমু হোসাইন, প্রভাষক
ইকবাল সিদ্দিকী কলেজ, গাজিপুর
Articles are determining words that define a noun or noun phrase as specific or unspecific.
A, an এবং the কে Article হিসেবে পরিচিত।
Article দুই প্রকার। (1) Indefinite Article and (2) Definite Article.
Indefinite Article
A এবং an কে Indefinite Article বলে কারণ তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।
Example- He has a pen.
I bought a book.
This is an elephant.
He took an apple.
Definite Article
The কে definite Article বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, বস্তুকে বা বিমূর্ত কিছুকে বোঝায়।
Example: I saw the bird that is flying.
I read the book written by Rakhal Raha.
Dhaka is the capital of Bangladesh.
Use of A and An
1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে।
যেমন: a hen, a book, a pen, an apple, an egg, an orange.
2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মতো হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
যেমন- a horse, a historian, an honest man, an hour.
3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মতো হয় তাহলে তার পূর্বে a বসে।
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.
4. O দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে।
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange,
কিন্তু a one taka note, a one eyed man.
