পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:১৭

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

সুস্থ জীবনের জন্য খাদ্য

 

১৭. জলপাই, বরই, আম ইত্যাদি অনেকদিন পর্যন্ত কীভাবে সংরক্ষণ করা যায়?

উ:চিনি, সিরকা বা তেল দিয়ে।

১৮. কী অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে?

উ:খাদ্য সংরক্ষণ।

১৯. মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য কীভাবে নষ্ট হয়ে যায়?

উ:ব্যাকটেরিয়া দ্বারা পচে।

২০. খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী কী জন্মাতে বাধা দেয়?

উ:ব্যাকটেরিয়া।

২১. খাদ্য সংরক্ষণের মাধ্যমে কোন মৌসুমের খাদ্যদ্রব্য সারাবছর পাওয়া যায়?

উ:বিভিন্ন মৌসুমের।

২২. কীভাবে দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়?

উ:খাদ্য সংরক্ষণের মাধ্যমে।

২৩. প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের কী খেতে হবে?

উ:সুষম খাদ্য।

২৪. খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে খাবারে কী মেশানো হয়?

উ:কৃত্রিম রং।

২৫. কৃত্রিম রং মানুষের কী কী ক্ষতি সাধন করে?

উ: ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা সৃষ্টি করে।

২৬. কোনগুলোতে কৃত্রিম রং রয়েছে?

উ:মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদি।

২৭. অসাধু ব্যবসায়ীরা খাবারে কী মিশিয়ে থাকে?

উ:বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ।

২৮. ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাবার খেলে কী হয়?

উ:বৃক্ক ও যকৃত্ অকার্যকর হতে পারে এমনকি ক্যান্সারও হতে পারে।

২৯. ফল পাকানোর জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

উ:কার্বাইড।

৩০. খাবার সংরক্ষণের জন্য খাবারে কী মেশানো হয়?

উ:ফরমালিন।

৩১. জাঙ্ক ফুড খেলে কী হয়?

উ:পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হয়।

৩২. কয়েকটি জাঙ্ক ফুডের নাম লেখ।

উ:বার্গার, পিজা, পটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি।