২০২১ সালের এসএসসি পরীক্ষা সহায়ক সৃজনশীল প্রশ্নাবলী:রসায়ন

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:১৮

মো. আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক

বড়খাতা বালিকা উচ্চবিদ্যালয়

হাতিবান্ধা

১. নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ করো:

           যৌগ

        সমগোত্রীয় শ্রেণি

A

           CnH2n

B

      CnH2n+1- OH

এখানে, [n = 2]

ক.LPG এর পূর্ণরূপ কী?                                               ১

খ. C10H8 কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে কেন? ব্যাখ্যা করো।                                                ২

গ. A যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সমীকরণসহ প্রমাণ করো।                                               ৩

ঘ. জৈব এসিড তৈরিতে A ও B উভয় যৌগকে ব্যবহার করা যাবে কী? সমীকরণসহ যুক্তি দাও।                                       ৪

২. নিচের উদ্দীপকটি লক্ষ করো :

 

 

 

 

ক. পারমাণবিক ভর কী?                                                 ১

খ. একই মৌলের ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব? ব্যাখ্যা করো।                                                       ২

গ. উদ্দীপকের মডেলের সফলতাগুলো ব্যাখ্যা করো।        ৩

ঘ. উদ্দীপকের p অরবিটে সর্বোচ্চ কয়টি অরবিটাল ও কয়টি ইলেকট্রন থাকতে পারে? কারণসহ বিশ্লেষণ করো।          ৪

৩. পর্যায় সারণিতে প্রতীকি মৌলগুলোর অবস্থান :

 

 

  N

   A

 

 

 Al

 Si

 B

 C

 Cl

 Ar

 

 

 D

 Se

 

 

[এখানে A, B, C এবং D প্রতীকি অর্থে।]

ক. সম্পৃক্ত হাইড্রোকার্বন কী?                                           ১

খ. কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন?                                                                          ২

গ. ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণিতে ‘D’ মৌলটির অবস্থান নির্ণয় করো।                                   ৩

ঘ. যুক্তিসহ A, B এবং C এর আয়নিকরণ শক্তির

তুলনা করো।                ৪

৪. নিচের ২টি নমুনা মৌলের গঠন লক্ষ করো :

ক. দুই এর নিয়ম কী?   ১

খ. Al এর বিদ্যুত্ পরিবাহিতা ব্যাখ্যা করো।২

গ. P ও Q মৌলদ্বয়ের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।         ৩

ঘ. ‘P’ ও ‘Q’ মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগটি পানিতে দ্রবীভূত হবে কীনা? তা যৌক্তিক বিশ্লেষণ করো।                 ৪

                পরের অংশ আগামীকাল