মো. আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক
বড়খাতা বালিকা উচ্চবিদ্যালয়
হাতিবান্ধা
১. নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ করো:
যৌগ
সমগোত্রীয় শ্রেণি
A
CnH2n
B
CnH2n+1- OH
এখানে, [n = 2]
ক.LPG এর পূর্ণরূপ কী? ১
খ. C10H8 কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে কেন? ব্যাখ্যা করো। ২
গ. A যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? সমীকরণসহ প্রমাণ করো। ৩
ঘ. জৈব এসিড তৈরিতে A ও B উভয় যৌগকে ব্যবহার করা যাবে কী? সমীকরণসহ যুক্তি দাও। ৪
২. নিচের উদ্দীপকটি লক্ষ করো :
ক. পারমাণবিক ভর কী? ১
খ. একই মৌলের ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের মডেলের সফলতাগুলো ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের p অরবিটে সর্বোচ্চ কয়টি অরবিটাল ও কয়টি ইলেকট্রন থাকতে পারে? কারণসহ বিশ্লেষণ করো। ৪
৩. পর্যায় সারণিতে প্রতীকি মৌলগুলোর অবস্থান :
N
A
Al
Si
B
C
Cl
Ar
D
Se
[এখানে A, B, C এবং D প্রতীকি অর্থে।]
ক. সম্পৃক্ত হাইড্রোকার্বন কী? ১
খ. কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন? ২
গ. ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণিতে ‘D’ মৌলটির অবস্থান নির্ণয় করো। ৩
ঘ. যুক্তিসহ A, B এবং C এর আয়নিকরণ শক্তির
তুলনা করো। ৪
৪. নিচের ২টি নমুনা মৌলের গঠন লক্ষ করো :
ক. দুই এর নিয়ম কী? ১
খ. Al এর বিদ্যুত্ পরিবাহিতা ব্যাখ্যা করো।২
গ. P ও Q মৌলদ্বয়ের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ৩
ঘ. ‘P’ ও ‘Q’ মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগটি পানিতে দ্রবীভূত হবে কীনা? তা যৌক্তিক বিশ্লেষণ করো। ৪
পরের অংশ আগামীকাল
