আপনার রাশিফল

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:২৪

মুহম্মদ আনিসুল হক

৩০ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ১৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ এবং ২২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৯। শুভ বার: মঙ্গল ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যেতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো থাকবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অসুস্থদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বাড়তে পারে। বড় ভাইবোনদের সহযোগিতায় উপকৃত হতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ঝুঁকি নিয়ে কোনো কাজ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করুন। আজ কোনো চুক্তি সম্পাদন করবেন না। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শরীর অসুস্থ হলে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।