রেডিসন ব্লু ঢাকায় ‘ফিএস্তা হিসপানা’

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:২৬

রেডিসন ব্লু ঢাকার ওয়াটার গার্ডেন ব্রাসারিতে চলছে ‘ফিএস্তা হিসপানা’। এটি স্প্যানিশ ও মেক্সিকান খাদ্যের একটি উত্সব। ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া উত্সবটি চলবে ৪  নভেম্বর পর্যন্ত। উত্সবে রয়েছে লাইভ বুরিতো, এনচিলাদা, ক্যাসিডিয়া এবং টাকো স্টেশন; যেখানে অতিথিরা সরাসরি তৈরিকৃত খাবার উপভোগ করতে পারবেন। সেইসঙ্গে  বুফেতে থাকবে বিভিন্ন মুখরোচক স্প্যানিশ ও মেক্সিকান খাদ্য যেমন, পায়েলা রাইস, পোলো আসাদো, হুয়াচিনানগো আ লা ভেরাক্রুজানা, বিফ চিলি ইত্যাদি। এছাড়া ভোজন রসিকদের জন্য থাকছে ল্যাম্ব শেঙ্ক, রোসটেড বিফ স্টেরলইন, সলট ক্রাসটেড নরওয়েজিয়ান সালমনসহ বিভিন্ন খাবারের সমাহার।  প্রয়োজনে দেখে নিন :www.facebook.com/ RadissonBluDhaka অথবা www.instagram.com/radissonbludhaka/