ক্রেতাদের সন্তুষ্টি ও হরেক রকম প্রয়োজনে ক্রয়সাধ্যের সাশ্রয় আকাঙ্খা বিবেচনায় রেখে রঙ বাংলাদেশ ৪টি আউটলেট ও অনলাইনে দিচ্ছে মূল্য ছাড়ের অফার। প্রতিকূল এই সময়ে সুলভ মূল্যে কেনাকাটার সুবিধার্থে রঙ বাংলাদেশ’র নতুন ক্যাম্পেইন ‘সেল ৩০-৫০-৭০’। এই অফারে ৩০%, ৫০% ও ৭০% সাশ্রয়ী দামে সামগ্রী কেনা যাচ্ছে রঙ বাংলাদেশ’র টোকিও স্কয়ার, কুষ্টিয়া, ঈশ্বরদী ও কুমিল্লা আউটলেট এবং অনলাইন ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে। ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া অফারটি চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। অনলাইনে সেল অফারটি উপভোগ করতে প্রয়োজনে ভিজিট করতে পারেন www.rang-bd.com অথবা https://www.facebook.com/rangbangladesh ফেসবুক পেজে।
