২০১৫ সালে যাত্রা করা অর্গানিক পণ্যের বেশ জনপ্রিয় দেশী ব্র্যান্ড রিবানা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রাকৃতিক উপাদানের গুণাগুণ অক্ষত রেখে শতভাগ বিশুদ্ধ স্কিন ও হেয়ার কেয়ার সামগ্রী পৌঁছে দিচ্ছে। দেশীয় এই ব্র্যান্ডটি পুরো বিশ্বে অর্গানিক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েব সাইট https://www.ribana.com.bd উদ্বোধন করেছে। একই সাথে প্রথমবারের মতো বাংলাদেশের তৈরি ব্র্যান্ড রিবানা’র পণ্য অ্যামাজন ও ডিএইচএল কুরিয়ার সাভির্সের মাধ্যমে ক্রয় করতে পারবে পুরো বিশ্বের মানুষ।
