লাউ ও শোল মাছ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২০:৩২

 

উপকরণ :লাউ ১টা (মাঝারি), শোল মাছ ১টা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচের কম, ধনে গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া সামান্য, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৪/৫টা, চিনি আধা চা চামচ (ইচ্ছা), তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

 

প্রণালি :লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে লাউ টুকরা করে কেটে নিন। শোল মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা ও সব রকম গুঁড়া মসলা দিয়ে মসলা কষিয়ে নিন। এবার ধুয়ে রাখা শোল মাছের টুকরা মসলায় কষিয়ে নিন। মাছ কষানো হলে মসলা থেকে মাছের টুকরা তুলে ওই মসলায় কেটে রাখতা লাউ ঢেলে নেড়েচেড়ে অল্প আঁচে ঢেকে দিন। ১০/১২ মিনিট পর নেড়ে মাছের টুকরাগুলো দিয়ে ঢেকে দিন। কচি লাউয়ের পানি দেওয়ার প্রয়োজন নেই। লাউ সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ, চিনি ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে পরিবেশন ডিশে ঢেলে নিন।