বিনোদন ডেস্ক
প্রেম-বিয়ে ও সন্তান নিয়ে নিয়মিতই আলোচনা-সমালোচনায় রয়েছেন থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। তবে যশের জন্মদিনে সকল বির্তককে পেছনে ফেলেন নুসরাত। সেদিন কেকের ওপর লেখা ‘হাজব্যান্ড’ ও ‘বাবা’ শব্দগুলোর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দেন, যশ তার স্বামী এবং তার সন্তান ঈশানের বাবা। এবার কাশ্মিরে গিয়ে প্রকাশ্যে ভালোবাসার উদযাপনে মেতেছেন জনপ্রিয় এই অভিনত্রী। শুধু ভালোবাসা উদযাপন নয়, কাশ্মিরে একটি সিনেমার গানের শুটিংও করছেন যশ। জানা গেছে, এনা সাহা ও যশ অভিনীত শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম’ সিনেমার শুটিং শুরু হয়েছে কাশ্মিরে। তারই একটি গানের শুটিংয়ে অংশ নেন যশ। কিন্তু ভূস্বর্গে বেড়াতে যাওয়ার এমন সুযোগ কে ছাড়ে! তাই যশের সঙ্গী হয়েছেন স্ত্রী নুসরাতও। কাজ এবং মধুচন্দ্রিমা একসঙ্গেই সারছেন তারা! বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নুসরাত। ভিডিওটি নিয়ে এরইমধ্যে হইচই শুরু করেছেন অনুরাগীরা। ভিডিওতে দেখা যাচ্ছে বসে রয়েছেন দু’জনে। নেপথ্যে রয়েছে আমির খান এবং কাজলের ‘ফানা’ ছবির ‘মেরে হাত মে’ গান। এদিকে শিগগিরই নুসরাত ও যশকে নিয়ে নতুন সিনেমার মহরত আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রযোজক বনানী সাহা।
