বিনোদন ডেস্ক
এবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন ‘গম অফ থ্রোনস তারকা এমিলিয়া ক্লার্ক ও অস্কার মনোনীত তারকা চিওয়েটেল ইজিওফোর। ‘দ্য পড জেনারেশন’ শিরোনামে একটি ছবিতে দেখা যাবে তাকে। সাই-ফাই রোমান্টিক কমেডির ঘরানার এই সিনেমাটি নির্মাণ করবেন নির্মাতা সোফি বার্থেস। এরইমধ্যে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই সিনেমাটি শুটিংফ্লোরে গড়াবে বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে, অদূর ভবিষ্যতের একটি গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। গল্পটি আবর্তিত হবে নিউইয়র্কের দম্পতি র্যাচেল (ক্লার্ক) এবং অ্যালভিকে (ইজিওফোর) ঘিরে। যারা তাদের প্রেমের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুত।
র্যাচেল তার কাজের মাধ্যমে নতুন একটি উন্নত পদ্ধতি ব্যবহারের সুযোগ পায়, যা দম্পতিদের কৃত্রিম গর্ভ বা পডের মাধ্যমে সমানভাবে গর্ভাবস্থা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করে দেয়। কিন্তু উদ্ভিদবিজ্ঞানী অ্যালভি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে, কিন্তু রাচেলের প্রতি তার ভালোবাসা তাকে কাজটিতে প্ররোচিত করে এবং নতুন পৃথিবীতে পিতৃত্বের বন্য যাত্রা শুরু হয়।
সিনেমাটির গল্পের প্রয়োজনে এই তারকা জুটিকে কাস্ট করেছেন নির্মাতা। এ নিয়ে পরিচালক বার্থেস বলেন, ‘এমিলিয়া ও চিওয়েটেলকে নিয়ে কাজ করা স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।’ এমিলিয়া বলেন, ‘আমার মনে হয়, নারীদের জন্য ধ্বংস বা মুক্তির কারণ হিসেবে কৃত্রিম গর্ভের ধারণাটি সহজাতভাবে কমেডি উপাদান। তাই এই বিষয়টিতে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে সিনেমাটি অভিনয় করছি। গল্পটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো বলে আমার বিশ্বাস।’
