সুপারির হাট

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২২:৫৩

কাউখালী (পিরোজপুর) :জমে উঠেছে অর্থকারী ফসল সুপারির হাট। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা উপজেলার হাট থেকে সুপারি সংগ্রহ করেন। এক কুড়ি (২১০টি) বড় সুপারি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়। স্থানীয় চাষিরা জানান, এ দাম গত বছরের তুলনায় প্রায় অর্ধেক। ভালো দাম না পাওয়ায় তারা এ বছর লোকসানে পড়েছেন  —ইত্তেফাক