বেলকুচিতে নিজ ঘরে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:০০

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামে নিজ ঘরে স্বামী ও অন্তঃস্বত্তা স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দিজুগোপাল ঘোষের বাড়িতে তার ছেলে গৌরাঙ্গ  ঘোষ (২৮) ও অন্তঃস্বত্তা স্ত্রী তমা রাণী ঘোষের (১৯) মৃতদেহ পড়ে আছে ঘরের মেঝেতে। ময়নাতদন্তের পর জানা যাবে তারা কীভাবে মারা গেল।

সিরাজগঞ্জ বেলকুচি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ বলেন, এই মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথভাবে কাজ করছে।  প্রাথমিকভাবে তমার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও তার গলায় স্পষ্ট দাগ রয়েছে। ধারণা করা যাচ্ছে তমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর গৌরাঙ্গের দুই হাতের কবজির রগ কাটা অবস্থায় ছিল এবং গলার ওপর থুতনির নিচে ছিল আঘাতের চিহ্ন। জানা গেছে তার দেহটি ঝুলন্ত অবস্থায় ছিল।