জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান’-এর অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশ বিমান বাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় হেলিকপ্টারের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধভাবে ইলিশ আহরণকারীদের অবস্থান চিহ্নিতকরণের লক্ষ্যে বিমান বাহিনীর হেলিকপ্টার কর্তৃক এই বিশেষ অভিযান এবং পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
